ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ চিকিৎসকের মৃত্যু
- আপডেট: ১২:২০:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১০৩২৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে এক ডেন্টাল চিকিৎসক নিহত হয়েছে। রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশের মিরপুর বিভাগের ডিসি আফম মাহতাবউদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউ
পুলিশের এই কর্মকর্তা জানায়, ভোরে শেওড়াপাড়া বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা দেয় ডেন্টাল চিকিৎসক বুলবুল হোসেন। ধারণা করা হচ্ছে- বাসা থেকে বের হলে তিনি ছিনতাইকারীর কবলে পড়ে এবং ছুরিকাঘাতে নিহত হয়। তার মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজধানীর মগবাজারে ডেন্টাল চিকিৎসক বুলবুলের ‘রংপুর ডেন্টাল’ নামে একটি চেম্বার রয়েছে। তিনি সেখানে নিয়মিত দাঁতের চিকিৎসা সেবা প্রদান করতো।
ঢাকা/এসএ







































