জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
- আপডেট: ০৩:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১০৩৯২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পবিত্র সফর মাসের চাঁদ দেখতে রোববার (২৮ আগস্ট) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এক বিজ্ঞপ্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হলো।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
আরও পড়ুন: বিকেলে চা–বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক।
ঢাকা/টিএ







































