জামালপুরে টিভি-ফ্রিজের শোরুমে ভয়াবহ আগুন
- আপডেট: ১২:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১০৪০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জামালপুর পৌর শহরের শহীদ হারুন সড়কে রহমান ইলেক্ট্রনিকস ও রেফ্রিজারেটর নামের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বন্ধ থাকা শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। শোরুমের চারটি শাটার খোলা মাত্রই সেখানে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ওই শোরুমে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে শোরুম মালিক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছেন। শোরুমে থাকা এলইডি টিভি, রেফ্রিজারেটর ও অন্যান্য পণ্য পুড়ে ছাই হয়েছে বলে জানান মালিক খন্দকার শামসুর রহমান। তিনি দাবি করে, প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে রেল যোগাযোগ স্বাভাবিক
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, আমাদের কর্মীরা খুবই অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। আমাদের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের আরও কয়েকটি দোকান ও শোরুম আগুনের কবল থেকে রক্ষা পায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
ঢাকা/এসএ







































