০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / ১০৯০৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ বুধবার (২৫ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে সরকারী ট্রেজারী বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

আরও পড়ুন: পাঁচ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সালের ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী মোট উদ্বৃত্ত ৭৩,২০,০০০ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

আপডেট: ০৪:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩