০২:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১০৩৩৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শনিবার শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থান থেকে এবার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি লাগবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে এবার ছয়টি বিশেষ ট্রেন চালু করা হবে। সেগুলো হচ্ছে- চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।
ঢাকা/এসএম
ট্যাগঃ
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শনিবার শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থান থেকে এবার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু






































