০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় ৩ সমাবেশ ঘিরে ১৪ হাজার পুলিশ মোতায়েন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১০৩৭২ বার দেখা হয়েছে

ঢাকায় তিনটি সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ। আজ রবিবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেছেন, তিনটি সমাবেশ ঘিরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এর বাইরে সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।

আজ রোববার জাতীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলছে।

আরও পড়ুন: শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল

এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘ছাত্র সমাবেশ’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঢাকায় ৩ সমাবেশ ঘিরে ১৪ হাজার পুলিশ মোতায়েন

আপডেট: ০১:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫