০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দুই মামলায় জামিন পেলো সম্রাট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পৃথক দুই মামলায় জামিন পেয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। রোববার (১০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করে। সকালে সম্রাটকে আদালতে হাজির করে রমনা থানার মানিলন্ডারিং আইনের মামলায় তার বিরুদ্ধে তিনদিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মেহেদী মাকসুদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে সম্রাটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করে। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে জামিনের আদেশ দেয় আদালত। একইদিন অস্ত্র আইনে করা আরেক মামলায়ও সম্রাটের জামিন মঞ্জুর করে আদালত।

এ দিন সকাল সাড়ে ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। ২০১৯ সালের ৭ অক্টোবর ক্যাসিনোকাণ্ডে সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকা/এসএ

শেয়ার করুন

দুই মামলায় জামিন পেলো সম্রাট

আপডেট: ০৩:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২