১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দেশবরেণ্য শিক্ষাবিদরা উপাচার্য হতে চায় না: দীপু মনি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: মঙ্গলবার (২৯ মার্চ) সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি বলে, আমাদের খুবই বরেণ্য শিক্ষকরা আছে, যাদের উপাচার্য হিসেবে পেলে গর্ব অনুভব করতাম। কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব নিতে আগ্রহী হয় না। আমরা চাইলেও সবচাইতে ভালো কেউ আগ্রহী হবে- তেমন নয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৯ মার্চ) সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ পাসের আলোচনায় মন্ত্রী এ কথা বলে। বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব সংসদে তোলার সময় বিরোধী দল জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু এবং বিএনপির হারুনুর রশীদ উপাচার্যদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে।

সমালোচনার জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কার্যকলাপ নিয়ে কিছু কিছু সমালোচনা আছে। যেগুলোর সত্যতাও আছে এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে, ঢালাওভাবে তাদের সমালোচনা করতে হবে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যদের নিয়ে মন্তব্য করা সমীচীন মনে করি না।

মন্ত্রী আরও বলে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য যখন প্যানেল প্রস্তুত করে আচর্যের (রাষ্ট্রপতি) কাছে পাঠানো হয়, কিছু বিষয়ের ওপর ভিত্তি করে ওই তালিকা করা হয়।

উপাচার্যদের কর্মকাণ্ডের সমালোচনা করে জাপার এমপি চুন্নু বলেন, আগে উপাচার্যদের কথা শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসত। এখন তাদের দুর্নীতির খবর শুনে লজ্জায় মাথা নত হয়ে আসে। পরিবারের সদস্যদের নিয়োগ দিচ্ছেন। দুর্নীতি করছেন। বিএনপির হারুন অভিযোগ করেন, উপাচার্যরা ‘যা ইচ্ছা তাই করছেন’।

ঢাকা/এসএ

শেয়ার করুন

দেশবরেণ্য শিক্ষাবিদরা উপাচার্য হতে চায় না: দীপু মনি

আপডেট: ০৩:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২