০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • / ১০৩০১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এ তথ্য জানায়।

গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থী হলো-ঢাকা কলেজের সমাজবিজ্ঞানের ইরফান, বাংলার ফয়সাল, ইতিহাসের জুনায়েদ এবং হিসাববিজ্ঞানের আব্দুল কাইয়ুম ও পলাশ।

হাফিজ আক্তার জানায়, গত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নাহিদ হত্যার ঘটনায় অভিযুক্ত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় তিনি বলে, আমরা নিউমার্কের ব্যবসায়ী-শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত করছি। 

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তখন দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। পরদিন ১৯ এপ্রিল বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী-শ্রমিকরা সংঘর্ষে জড়ান।

এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে নাহিদ হাসান নামে একজন কুরিয়ার সার্ভিস কর্মী ১৯ এপ্রিল রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর ২১ এপ্রিল ভোরে মারা যান  মোরসালিন (২৬) নামে এক দোকান কর্মচারী। তারও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয়। এই দুই নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। মামলা দুটি তদন্তের দায়িত্ব পেয়েছে ডিবি। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট: ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২