০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নির্বাচন সফল করায় ইসির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বৃহস্পতিবার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৮০ বার দেখা হয়েছে

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্যে আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সেবা শাখার সহকারী সচিব জাকির মাহমুদ। এরইমধ্যে মাঠ পর্যায়ে দায়িত্বপালন করা কর্মকর্তাদের যথাসময়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চিঠিতে বলা হয়েছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা নির্বাচন কমিশন সচিবালয় সচিবের সভাপতিত্বে আগামী ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন বলেও চিঠিতে বলা হয়েছে।

আরও পড়ুন: নিবন্ধনহীন মোবাইল ফোন বন্ধের নির্দেশ 

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকার সব কর্মকর্তা-কর্মচারী ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) এবং ইভিএম প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নির্বাচন সফল করায় ইসির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বৃহস্পতিবার

আপডেট: ০৬:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪