০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ফের বাড়ছে বিদ্যুতের দাম, ইউনিটপ্রতি সর্বোচ্চ ৭০ পয়সা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৫৩২ বার দেখা হয়েছে

চলতি বছরের মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়াতে যাচ্ছে সরকার। যা মার্চের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হবে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় বলেও জানান প্রতিমন্ত্রী।

জানা গেছে, গত বছর তিন দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ায় সরকার।

তিনি জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন: রিহ্যাব নির্বাচনের ভোট গ্রহণ শুরু

একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।

ঢাকা/কেএ

শেয়ার করুন

ফের বাড়ছে বিদ্যুতের দাম, ইউনিটপ্রতি সর্বোচ্চ ৭০ পয়সা

আপডেট: ০১:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪