১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গলব্লাডারের পাথর অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২৩ মার্চ) দলটির যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গলব্লাডারের পাথর অপসারণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের (২০২১) সেপ্টেম্বরে একই হাসপাতালে পরীক্ষার পর তার গলব্লাডারে পাথর ধরা পড়ে। কিন্তু করোনা শনাক্ত হওয়ায় তার অপারেশন করা সম্ভব হয়নি।
ঢাকা/টিএ
ট্যাগঃ
গলব্লাডারের পাথর অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)। বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি






































