০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বরিশালের শস্যভান্ডারের খ্যাতি পুনরুদ্ধার করা হবে: কৃষিমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

অনুষ্ঠানে বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপির আন্দোলন মানে জ্বালাও–পোড়াও, ধ্বংসাত্মক আন্দোলন। বিএনপি যতই আন্দোলন করুক না কেন, তাতে কাজ হবে না। তাদের দলের নেতা দুর্নীতির দায়ে অভিযুক্ত, আরেক নেতা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে অন্য দেশে পালিয়ে থাকে। তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। জনগণ তাদের সঙ্গে আছে, সেটা বিএনপিকে কথায় নয়, ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে। মানুষ এখন আন্দোলনের নামে বিশৃঙ্খলা, অরাজকতা চায় না। মানুষ শান্তি চায়। আগামী নির্বাচনেও মানুষ আওয়ামী লীগকেই ভোট দিয়ে জয়ী করবে।’

দক্ষিণাঞ্চলের কৃষকেরা এখনো গরু দিয়ে হালচাষ করেন। কৃষকেরা কেন পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন না? এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘এই ব্যর্থতা আমাদের। আমাদের বিজ্ঞানীরা ব্রি-৬৭ বোরো ধানের জাত আবিষ্কার করেছেন। দক্ষিণাঞ্চলের লবণাক্ততার সমস্যার জন্য ব্রি লবণসহিষ্ণু জাত আবিষ্কার করেছে। এগুলো মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পাওয়ার টিলার, সেচের জন্য খাল খনন ও পানির উৎসগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী এ অঞ্চলের কৃষির কী কী সমস্যা আছে, সেগুলো দেখে সমাধানের জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। আমরা এই অঞ্চলের কৃষির পুরোনো গৌরব, ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আপনারা সবাই আন্তরিক হলে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।’

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে হওয়া বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় কয়েক শ কৃষক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, ব্রির মহাপরিচালক মো. শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বরিশাল কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দীন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় প্রমুখ।

ঘূর্ণিঝড় ‌অশনির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি এর প্রভাবে কৃষি খাতে কোনো ক্ষতি হয়, তা পুষিয়ে নিতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বরিশালের শস্যভান্ডারের খ্যাতি পুনরুদ্ধার করা হবে: কৃষিমন্ত্রী

আপডেট: ০৫:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২