বিডি থাই অ্যালুমিনিয়ামের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ
- আপডেট: ১০:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১০২৭০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৫০ শতাংশ।
রবিবার (০৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭০ পয়সা লোকসান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২৮ পয়সা লোকসান হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৩৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৯৮ পয়সা।
ঢাকা/এসএইচ

























