০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / ১০৩১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি টিম। বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। এর বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম।

বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে ইউনিট প্রতি বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

আপডেট: ০২:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২