ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আপডেট: ০৩:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১০১৯৬ বার দেখা হয়েছে
ঈদের দীর্ঘ ছুটির পরে সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৫ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর। এদিন কোম্পানিটির ৩ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেড ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার এবং ফাইন ফুডস লিমিটেড ১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ


































