০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ভারতে না যাওয়ার কোনো পরামর্শ দেওয়া হয়নি: ভারতীয় হাইকমিশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১০৩৫৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ থেকে ভারতে না যাওয়ার কোনো পরামর্শ নতুন করে দেননি ঢাকায় ভারতের হাইকমিশনার। কিন্তু কয়েক মাস আগের একটি পুরনো খবরকে সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মুখপাত্র।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (৭ মে) হাইকমিশনের মুখপাত্র জানান, ওমিক্রন সংক্রমণ বাড়ার কারণে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশিদের ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়ানো হয়েছে। যা ভারতীয় হাইকমিশনের নজরে এসেছে। আসলে এটি গত জানুয়ারি মাসের খবর। সে সময় এ খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। কিন্তু ওই খবরটি ৬ মে আবারও ছড়িয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে সব দেশের নাগরিকের ভ্রমণের জন্য ভারতের দ্বার উন্মুক্ত জানিয়ে মুখপাত্র বলেন, ভ্রমণের বিষয়ে ভারত সরকার নতুন কোনো পরামর্শ দেয়নি।

ভারতীয় হাইকমিশনের মুখপাত্র বলেন, বাংলাদেশিদের ভারত ভ্রমণে সুবিধার জন্যই বাংলাদেশে ভারতের ১৬টি ভিসা আবেদন কেন্দ্র এ সপ্তাহেও নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় খোলা ছিল। এমনকি ঈদের আগে ভিসা আবেদনকারীদের সুবিধার্থে বন্ধের দিনও খোলা ছিল ভিসা আবেদন কেন্দ্র।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ভারতে না যাওয়ার কোনো পরামর্শ দেওয়া হয়নি: ভারতীয় হাইকমিশন

আপডেট: ০৪:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২