ভিসা জটিলতায় তাসকিন ও বিজয়
- আপডেট: ০৭:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১০৩৯৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতীয় দলের ক্রিকেটার ওপেনার এনামুল হক বিজয় ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ ভিসা জটিলতায় দলের সঙ্গে আরব আমিরাত যেতে পারেনি। এই দুজনকে ছাড়াই আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫টার পরপরই দলের বাকি সদস্যরা আমিরাতে উড়াল দেয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আর এনামুলের ভিসা আসতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পেছানো হয়েছে। আগামীকাল বুধবার দুজনকে বিমানে তুলে দেওয়া হবে। গতকাল হুট করেই এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেখ আরব আমিরাতেই আছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে ফেরার পথে তিনি সেখানে থেকে যায়।
আজকের টাইগারদের যাত্রায় ছিলো না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে এই ফরম্যাট থেকে সরানো হয়েছে। নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের অধীনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট যাচ্ছেন এশিয়া কাপে। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।
ঢাকা/এসএ





































