১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মীর সিকিউরিটিজের উদ্বোধন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ১০৩২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মীর সিকিউরিটিজ লিমিটেড।

মঙ্গলবার (৫ জুলাই) মীর সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মীর নাসির হোসেন প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করবো। বাংলাদেশের মতো দেশে নিজেকে চালিয়ে ব্যবসা করা বেশ কঠিন৷ তবুও আমরা চেষ্টা করেছি সৎভাবে সঠিকভাবে ব্যবসা পরিচালনার। মীর আখতারের পদচারণা বৃদ্ধি করার জন্যই আমরা মীর সিকিউরিটিজ এর যাত্রা শুরু করেছি। আমরা চাই একটা প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে৷ দেশের বর্তমান ইকোনমির তুলনায় যেমন পুঁজিবাজার দরকার আমরা তেমন বাজার গড়ে তুলতে পারিনি৷ এ দায় শুধু সরকারের নয়। সরকার, নিয়ন্ত্রণ সংস্থা, ডিএসই, সিএসই এবং বিনিয়োগকারীসহ সবাইকে এগিয়ে এসে বাজার গড়ে তুলতে হলে।

মীর নাসির বলেন, কোম্পানির মান বুঝে বিনিয়োগ করুণ। আমাদের দেশের বিনিয়োগকারীরা ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করে। ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করা বাজারের জন্য শুভ লক্ষণ নয়। দায়িত্ব সকলের রয়েছে। আমরা সম্প্রতি সময়েও দেখেছি মার্কেটের নিম্নমানের বা বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়ে চলেছে। বাজারে হুজুগে বিনিয়োগ করবেন না৷

এ সময় আরো উপস্থিত ছিলেন মীর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামা- ই জাহির, মীর আক্তার হোসেন লিমিটেডের চেয়ারম্যান সোহেলা হোসেন, মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালক মাহবুবা হোসেন, মীর টেলিকমের পরিচালক মাহরীন নাসির প্রমুখ।

ঢাকা/টিএ

শেয়ার করুন

মীর সিকিউরিটিজের উদ্বোধন

আপডেট: ০২:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২