০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না: প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ১০৫৩৮ বার দেখা হয়েছে

গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে না হয় তার জন্য বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল। মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না। এটাই হলো বাস্তবতা। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা। নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়?

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শেখ হাসিনা বলেন, বিএনপি এবার নির্বাচন হতেই দেবে না। তাদের লক্ষ্য ছিল নির্বাচন হতে দেবে না। তাদের কিছু মুরুব্বি আছে তারাও সেই পরামর্শ দেয়। এমন অবস্থা সৃষ্টি করবে যাতে নির্বাচন না হয় কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চিনে নাই। ’৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না। ৭ জানুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ এটাই প্রমাণ করেছে।

আরও পড়ুন: শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ’৭৫ এরপর থেকে যত নির্বাচন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না: প্রধানমন্ত্রী

আপডেট: ০২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪