১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ ঢাকায় আসছেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ১০৩৯২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। সংশ্নিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, আজ দিনের কোনো এক সময় তিনি ঢাকায় পৌঁছবেন। ঢাকায় আসার পর তিনি কয়েকদিন প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। এরপর তার ঢাকায় দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দেন। এরপর ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্র সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানিতে অংশ নেন পিটার ডি হাস। ওই শুনানিতে তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চলই লাভবান হবে। এ কারণে তিনি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চান। এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার বিষয়েও তিনি সরকারের সঙ্গে কাজ করবেন। এ দিনই যুক্তরাষ্ট্রের সিনেট বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করে।

পেশাদার কূটনীতিক পিটার ডি হাস এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি প্যারিসে অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন এবং ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্র কন্স্যুলেটে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আগের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ ঢাকায় আসছেন

আপডেট: ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২