১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

রাজধানীতে যানজট কমাতে এবার সাবওয়ে প্রকল্প

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ১০৩২৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর যানজট কমাতে সরকার এবার সাবওয়ে প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভব্যতা সমীক্ষা প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা জানায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলে, বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমার মনে হয়, এটা মেয়র সাহেবরা জানে এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে।

তিনি আরো বলে, সবচেয়ে অপরিকল্পিত একটি শহর। প্ল্যান ছাড়াই এ শহর গড়ে উঠেছে। ভূমিকম্প, বড় ধরনের ঝড়ে আমরা ঝুঁকিতে আছি। স্বপ্নগুলো একজনই দেখেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল এই স্বপ্নগুলো দেখেছে যিনি। এই সাবওয়ের স্বপ্নও দেখেছে শেখ হাসিনা। আমরা অতো মাথায় নিইনি। বারবার উনি সড়কের কোনো প্রোগ্রাম হলে বলে সাবওয়ে করা হবে।

এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্প নেই। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে।  অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় রাজধানী ঢাকা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছে, এই নগরীর অবস্থা দেখতে দেখতে খুবই খারাপ লাগে, লজ্জাও লাগে।

তিনি আরও বলে, বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না, একটুও মানায় না। বাসগুলো ভালো করতে চেষ্টা করছে, আমি অনেক চেষ্টা করেছি। রঙ-চঙ করে বাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে।

এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে উচ্চতায় নিয়ে গেছে তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না।

ঢাকা/এসএ

শেয়ার করুন

রাজধানীতে যানজট কমাতে এবার সাবওয়ে প্রকল্প

আপডেট: ০২:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২