১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

রামপুরায় আবাসিক ভবনে আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • / ১০৩৭৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ রাজধানীর রামপুরায় একটি ছয়তলা আবাসিক ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত ১০টা ১৬ মিনিটে রামপুরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠানো হয়।

সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ জানা যায়নি। নিয়ন্ত্রণের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান কামরুল হাসান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

রামপুরায় আবাসিক ভবনে আগুন

আপডেট: ১১:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১