রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত
- আপডেট: ০১:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১০৩০৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাঙামাটির সাজেক ভ্যালি সফর স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ মে) রাতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙামাটি জেলার সফরসূচি স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।’
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতির সাজেকে আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছিলো। শুধু বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে রাষ্ট্রপতির এই সফর স্থগিত করা হয়েছে।’
ঢাকা/এসএ





































