০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

‘লংমার্চ টু ঢাকা’ ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেয়া হয়েছিল: মহাপরিচালক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ ঠেকাতে সরকার বিজিবিকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তা না করে ছাত্র-জনতার পক্ষে বিজিবি কৌশলগতভাবে কাজ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী৷

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি৷

বিজিবি মহাপরিচালক বলেন, ‘ছাত্র আন্দোলনে ইচ্ছে করেই ঝুঁকি কমাতে বিজিবি ভারী গোলা মোতায়েন করেনি৷ বিজিবিকে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু সেটি করিনি আমরা৷ সরকারি আদেশ মান্য করার পাশাপাশি অভ্যুত্থানে বিজিবি ছাত্রদের সহায়তা করেছে৷’

আরও পড়ুন: প্রকাশিত সংবাদ আমি আমলেই নিচ্ছি না: মোখলেস উর রহমান

তিনি বলেন, ৫ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেয়া হয়েছিল৷ অনেক বড় বড় জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছিল৷ অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে কৌশলগতভাবে কাজ করেছে বিজিবি৷

বিজিবি মহাপরিচালক বলেন, দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা আছে৷ ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে৷ স্যাবটাজ হতে পারে৷

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কোনদিক দিয়ে ভারতে গেলেন, সেই তথ্য নেই বিজিবির কাছে জানিয়ে তিনি বলেন, এত নজরদারির মধ্যেও কীভাবে ভারতে পালিয়ে গেছেন মামলার আসামিরা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় অপরাধীদের ফিরিয়ে আনা যেতে পারে৷ সেটি দেখবে সরকার৷

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

‘লংমার্চ টু ঢাকা’ ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেয়া হয়েছিল: মহাপরিচালক

আপডেট: ০৫:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪