শিল্প কারখানায় ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত
- আপডেট: ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ (১২ এপ্রিল) থেকে কারখানাগুলোতে প্রতিদিন ৪ ঘন্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন বিকাল ৫টা হতে রাত ৯ টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে পরবর্তী ১৫ দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সোমবার (১১ এপ্রিল) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে বলেও পেট্রোবাংলা জানায়।
এর আগে গত ৩১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ঢাকা/এসএ







































