সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে
- আপডেট: ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক (১৬) নামে একজনের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকাল ৮টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
জানা যায়, চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা/এসএইচ



































