০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু গ্রেপ্তার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪৩৯ বার দেখা হয়েছে

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। আজ (বৃহস্পতিবার) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে র‌্যাব-১৪ এর একটি দল গ্রেপ্তার করেছে। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু গ্রেপ্তার

আপডেট: ১১:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪