০২:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / ১০৩১১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছে চালকরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারাদেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছে। হঠাৎ ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুরনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌তে দেশব্যাপী ধর্মঘট পালন করছেন রেলের কর্মকর্তা-কর্মচারীরা। আগের মতো অবসর-পরবর্তী সুবিধা চান রেলওয়ের রানিং স্টাফরা। গত বছর সরকার রেলওয়ের রানিং স্টাফদের অবসর-পরবর্তী ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্স বন্ধ করে দেয়।

জানা গেছে, রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক চলছে। সেই বৈঠক থেকে এখনও পর্যন্ত কোনও ধরনের সিদ্ধান্ত না আসায় এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।

ট্রেন চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। তিনি বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রেলওয়ের রানিং স্টাফরা অবসরকালীন সুবিধার সঙ্গে ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্সের দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন। ভোর সাড়ে ৫টার দিকে সংবাদটি জানার পর ৬টার দিকে স্টেশনে গিয়ে দেখি সব ট্রেন চলাচল বন্ধ আছে।

ট্রেন চালকদের একটা দাবি, নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা (মাইলেজ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে সেটা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) বুঝানো হয়।

মাইলেজ হলো রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পাবেন। ভাতার ৭৫ শতাংশ টাকা যোগ হতো পেনশনে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট: ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২