সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা
- আপডেট: ০২:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৪২৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মার্চ) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে দেড় শতাধিক শেয়ারের দর বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সোমবার (২৪ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১৯১১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫০৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২১ কোটি ২৮লাখ টাকা।
আরও পড়ুন: এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২টি কোম্পানির, বিপরীতে ১৫১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ



































