০২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

স্পিডবোট ডুবে এক শিশুর মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে অন্তত ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে স্পিডবোটটি ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। তার পরিচয় জানা যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫-৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, ‘আমি নৌঘাটে আছি। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে শুনছি। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে।’ হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল একই ঘাটে লাল বোট ডুবে প্রাণ হারায় ১৮ জন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

স্পিডবোট ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট: ১২:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২