হাওর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
- আপডেট: ০৫:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: হাওর এলাকায় রাস্তাঘাট করা যাবে না এবং সেখানে এখন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেয় তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানায়। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়ে তিনি বলে, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছে, এখন থেকে হাওর এলাকায় নতুন করে রাস্তাঘাট করা যাবে না। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাওর এলাকায় এখন যে বাঁধ গুলো আছে, সেগুলোতে এক-দেড় কিলোমিটার পরপর ব্রিজ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী।
এদিকে পাহাড়ি ঢলে বাড়ছে মেঘনা নদীর পানি। এতে কিশোরগঞ্জের ভৈরবের উপজেলার জোয়ানশাহী হাওরের কৃষকদের মধ্যে বাড়ছে আতঙ্ক। যে কোনো সময় পানি ঢুকে তলিয়ে যেতে পারে বোরো ধান। তবে প্রতিবারের মতো এবারও মেঘনার বাড়তি পানির চাপ সামলাতে অস্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এ বাঁধ নির্মাণে উঠেছে অনিয়মের অভিযোগ। ফলে যে কোনো সময় বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকার আশঙ্কা করছেন কৃষকরা।
ঢাকা/এসএ







































