১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: জেলেনস্কি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনীর রাশিয়ার দখলকৃত আরও ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব ও দক্ষিণে সেপ্টেম্বরে শুরু হওয়া পাল্টা আক্রমণে রাশিয়ার কাছ থেকে ৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সম্প্রতি ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর ইজিউম থেকে সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেছে রাশিয়া। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এটি যুদ্ধের একটি সম্ভাব্য যুগান্তকারী মোড়।

ইজিউম থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি রাশিয়া নিজেদের বাহিনীর পুনরায় সংগঠিত হওয়ার পদক্ষেপ হিসেবে দাবি করেছে। পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও ডনেস্ক অঞ্চলে সামরিক মনোযোগ সন্নিবেশিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমন দাবিকে খোদ রাশিয়ার অনেকেই প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করছেন।

সোমবার শেষ রাতে প্রকাশ হওয়া ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেপ্টেম্বরের শুরু থেকে আজ পর্যন্ত আমাদের যোদ্ধারা ৬ হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড পুনরুদ্ধার করেছে। তিনি বলেছেন, আমাদের সেনাদের অগ্রগতি চলমান রয়েছে।

ইউক্রেনের এমন দাবির কারণে দেশটির পাল্টা আক্রমণ দ্রুত গতিতে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় সেনারা ১ হাজার বর্গ কিলোমিটার পুনরুদ্ধার করেছে। কিন্তু রবিবার তিনি উল্লেখ করেছিলেন পুনরুদ্ধারকৃত ভূখণ্ড তিনগুণ বেড়ে ৩ হাজার বর্গ কিলোমিটার হয়েছে। এরপর সোমবার রাতে তিনি করলেন, পুনরুদ্ধার করা ভূখণ্ডের আয়তন ৬ হাজার বর্গ কিলোমিটার ছাড়িয়ে গেছে।

পাল্টা আক্রমণে জড়িত ইউক্রেনের বিভিন্ন ব্রিগেডের সেনাদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি এই যোদ্ধাদের ‘প্রকৃত বীর’ হিসেবে উল্লেখ করেছেন।

অবশ্য তিনি জানাননি কোন কোন ইউক্রেনীয় শহর ও গ্রাম মুক্ত করা হয়েছে। বিবিসি’র পক্ষ থেকেও তাদের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরো পড়ুন: বিশ্ব অর্থনীতিকে ডলারের প্রভাবমুক্ত করতে হবে: পুতিন

ঢাকা/এসএ

শেয়ার করুন

৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: জেলেনস্কি

আপডেট: ০৫:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২