৯ কোম্পানি ও ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৬:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের নয় কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ ২৬ জানুয়ারি বুধবার কোম্পানিগুলো ও ট্রাস্টি বোর্ডের পরিচালনা পর্ষদ সভায় এসব আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জেএমআই সিরিঞ্জ: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.০৮ টাকা। এছাড়া ছয় মাসে বা অর্ধবার্ষিকে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৮ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২২.৬০ টাকা।
বিএসআরএম স্টিল: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪৬ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৫ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ২০ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৫ টাকা ৯২ পয়সা।
প্রিমিয়ার সিমেন্ট: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৭০ টাকা। এছাড়া ছয় মাসে বা অর্ধবার্ষিকে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৫১ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮.০৫ টাকা।
খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল (০.০২) টাকা।
এদিকে ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে (২.৯৯) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১০ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১.৭৬ টাকা (নেগেটিভ)।
রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.১৮ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.১৭ টাকা (রিস্টেটেড)।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৪৯ টাকা। গত বছরের একই সময়ে তা ০.৪৩ টাকা ছিল।
এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৩২ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.৩৬ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (এপ্রিল’২১-ডিসেম্বর’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৪৭ টাকা। গত বছরের একই সময়ে তা ০.৬১ টাকা ছিল।
গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.২৭ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.০৭ টাকা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৩২ টাকা। গত বছরের একই সময়ে তা ০.৯২ টাকা ছিল।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.২৭ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.০৬ টাকা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৩০ টাকা। গত বছরের একই সময়ে তা ১.০৫ টাকা ছিল।
এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.১১ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.৪৬ টাকা।
ঢাকা/এইচকে



































