সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১০:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১০৫৬৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর অর্ধেক ক্যাশ ডিভিডেন্ড, আর অর্ধেক হচ্ছে স্টক ডিভিডেন্ড।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭০ পয়সা।
আগামী ২৬ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
ঢাকা/এসআর


































