১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বিডি ল্যাম্পের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০৩৫৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১২ টাকা ৭৬ পয়সা।
৩০ জুন ২০২৫ শেষ হওয়ার সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১৩ টাকা ৮৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল মাইনাস ১৮ টাকা ৮৭ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।
ঢাকা/এসএইচ



































