০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

গ্লোবাল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১০২৯৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ শতাংশ।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিলো।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ৯৫ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৩ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গ্লোবাল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৭ শতাংশ

আপডেট: ১১:১৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫