গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১০:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানূয়ারি’২৬-মার্চ’২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩ পয়সা।
আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৮১ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৩৮ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭০ টাকা ৪৩ পয়সা।
ঢাকা/এসএইচ
































