০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০২০০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১৩ মে তারিখের এক চিঠির মাধ্যমে ব্যাংকটির পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে। এর অংশ হিসেবে তিনজনকে ব্যাংকটির পর্ষদে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ. কে. এম. এহসান, কে. এম. হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মো. হাফিজুর রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আমিন মাসুদ।
নতুন এই বোর্ড পুনর্গঠনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকা/এসএইচ




































