ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন
- আপডেট: ০২:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির তিনটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতকরণের (মার্জার) প্রস্তাব অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুন ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ডরিন পাওয়ারের সঙ্গে এর তিন সহযোগী প্রতিষ্ঠান—চাঁদপুর পাওয়ার জেনারেশনস, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস এবং ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের একীভূতকরণ সংক্রান্ত প্রস্তাবিত স্কিম অনুমোদন করা হয়েছে।
এছাড়া, প্রস্তাবিত মার্জার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও নতুন বিনিয়োগ সম্ভাবনা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও কোম্পানিটি মনে করছে। একই সঙ্গে বিদ্যমান শেয়ারধারীদের মালিকানা কাঠামো অপরিবর্তিত রেখেই এই সুবিধাগুলো অর্জনের পরিকল্পনা করা হয়েছে।
ঢাকা/আরএইচ



































