০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু আরও ৪
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময় নতুন করে এক হাজার ৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ৩ জন মারা গেছে। এ নিয়ে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৬৪ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩৮৭ জন। একই সময়ে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩।
ঢাকা/আরএইচ



































