ঢাকা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৭:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১০৪৫৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আলোচিত প্রান্তিকে ব্যাংকটির মুনাফা ও শেয়ার প্রতি আয়ে (ইপিএস) বড় ধরনের উল্লম্ফন হয়েছে।
ঢাকা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৭ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭৯ পয়সা ছিল।
দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৫ টাকা ৮১ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৯৭ পয়সা।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:








































