১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় আরও ৪ হাজার মানুষের প্রাণহানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সোয়া ৫ লাখের বেশি মানুষের। তবে একদিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ৭০ হাজার ৬৬০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪৯২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৭ লাখ ৭ হাজার ১৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৭ জন। এর আগের দিন করোনায় মারা ৫ হাজার ৬৫০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ১৯৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৩০ হাজার ৫৫১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৯৯২ জনের এবং মারা গেছেন ৫৪ জন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৬০৫ জন মারা গেছেন।

গত এক দিনে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টা মারা গেছেন ১ হাজার ২০৬ জন এবং করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৬০২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট ৯৮ লাখ ১ হাজার ৬১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮১ হাজার ২৭৮ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ৮৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৮ হাজার ৭৬৩ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

করোনায় আরও ৪ হাজার মানুষের প্রাণহানি

আপডেট: ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১