০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ক্যাসিনো ব্যবসায়ী এনু-রুপনের অর্থপাচার মামলার রায় পেছাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ক্যাসিনোকাণ্ডে আলোচনায় উঠে আসা আওয়ামী লীগের গেন্ডারিয়া ইউনিটের সাবেক সহসভাপতি এনামুল হক এনু ও তার ভাই যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াসহ ১১ আসামির বিরুদ্ধে দায়ের হওয়া অর্থপাচার মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ এই মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন ছুটিতে থাকায় এদিন রায় ঘোষণা হচ্ছে না। এর আগে গত ১৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৬ এপ্রিল দিন ধার্য রেখেছিলো।অসুস্থতার কারণে বিচারক ছুটি নিয়েছে। যে কারণে ভারপ্রাপ্ত বিচারক মো. মনির কামাল নতুন তারিখ নির্ধারণ করে। ২ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের হওয়া এই মামলার মোট আসামি ১১ জন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা (আইও) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সাদেক আলী ২০২০ সালের ২৬ জুলাই এনু ও রুপনসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলো। গত বছরের ৫ মে আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে।

মামালার বাকি আসামিরা হলো—তাদের ৩ ভাই শহীদুল হক ভূঁইয়া, রাশিদুল হক ভূঁইয়া ও মেরাজুল হক ভূঁইয়া, মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকার এবং তাদের সহযোগী তুহিন মুন্সী, নবীর হোসেন সিকদার, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ ও পাভেল রহমান।

এদের মধ্যে এনু, রুপন, জয় গোপাল, নবীর হোসেন, আজাদ ও সাইফুলকে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ওয়ারী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়। একই মামলায় এর আগে তুহিনকে গ্রেপ্তার করার পর তিনি জামিনে মুক্তি পায়। শহীদুল, রশিদুল, মেরাজুল ও পাভেল পলাতক।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর পরিদর্শক মো. জিয়াউল হাসাব বাদী হয়ে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনু ও আজাদের বিরুদ্ধে মামলা করেন। এনু ও রুপনের বিরুদ্ধে এর আগে রাজধানীর বিভিন্ন থানায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আরও ১২টি মামলা হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ক্যাসিনো ব্যবসায়ী এনু-রুপনের অর্থপাচার মামলার রায় পেছাল

আপডেট: ১২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২