ভারতে না যাওয়ার কোনো পরামর্শ দেওয়া হয়নি: ভারতীয় হাইকমিশন
- আপডেট: ০৪:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১০৩৫৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ থেকে ভারতে না যাওয়ার কোনো পরামর্শ নতুন করে দেননি ঢাকায় ভারতের হাইকমিশনার। কিন্তু কয়েক মাস আগের একটি পুরনো খবরকে সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মুখপাত্র।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার (৭ মে) হাইকমিশনের মুখপাত্র জানান, ওমিক্রন সংক্রমণ বাড়ার কারণে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশিদের ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়ানো হয়েছে। যা ভারতীয় হাইকমিশনের নজরে এসেছে। আসলে এটি গত জানুয়ারি মাসের খবর। সে সময় এ খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। কিন্তু ওই খবরটি ৬ মে আবারও ছড়িয়ে দেওয়া হয়েছে।




































