১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
দর বাড়ার কারণ জানেনা ইমাম বাটন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটনের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, সম্প্রতি শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ইমাম বাটনকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।
প্রসঙ্গত, গত ৮ জুন ইমাম বাটনের শেয়ারের দাম ছিল ৭৯.৪০ টাকায়। আর ২৯ জুন কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১৩২.৬০ টাকায়। ফলে এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৫৩.২০ টাকা বা ৬৭ শতাংশ বেড়েছে।
ঢাকা/এসএ
ট্যাগঃ
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম দর বাড়ার কারণ জানেনা ইমাম বাটন

































