লোকসান কাটিয়ে মুনাফায় আইসিবি ইসলামিক ব্যাংক
- আপডেট: ১০:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড টানা কয়েক বছর লোকসান দেওয়ার পর অবশেষে মুনাফার মুখ দেখেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান দিয়েছিল ১৭ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) ব্যাংকটি শেয়ার প্রতি ১৩ পয়সা লোকসান দিয়েছিল। প্রথম দুই প্রান্তিক তথা হিসাববছরের প্রথমার্ধ শেষে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২ পয়সা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি ৩২ পয়সা লোকসান হয়েছিল।
ঢাকা/টিএ

































