০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
অস্বাভাবিক দরপতনের কারণ জানে না ওরিয়ন ফার্মা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১০৪২৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মার শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে কমার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে ২৭ আগস্ট জানানো হয় যে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর কমছে।
আরও পড়ুন: তিন লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
উল্লেখ্য, গত ৮ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৩ টাকা ৯০ পয়সা। আর গত ২৫ আগস্ট শেয়ারদর কমে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬ টাকা ৫০ পয়সা। এই দর কমাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ঢাকা/এসএইচ


































