১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণ জানে না তমিজউদ্দিন টেক্সটাইল
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১৭ টাকা। আর গত ০৯ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ১৪২ টাকা ২০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৫ টাকা ২০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
ঢাকা/এসএইচ



































