০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আজ দুই কোম্পানির বোর্ড সভা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • / ১০৩৪৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের লিবরা ইনফিউশনস লিমিটেড ও বীমা খাতের দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ পৃথকভাবে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

লিবরা ইনফিউশনস: কোম্পানিটির তিনটি পর্ষদ সভা আজ বিকাল ৩টা, সাড়ে ৩টা ও ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ প্রথম (জুলাই-সেপ্টেম্বর), দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর) ও তৃতীয় (জানুয়ারি-মার্চ) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।

কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা।

ডিজিআইসি: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৮ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আজ দুই কোম্পানির বোর্ড সভা

আপডেট: ১০:৪১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২